Tamilaga Vettri Kazhagam: অভিনেতা বিজয়ের তামিলগা ভেত্রি কাজগাম-কে রাজনৈতিক দলের অনুমোদন দিল নির্বাচন কমিশন

TVK as a political Party Photo Credit: X@ANI

ভারতের নির্বাচন কমিশন (ECI) অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের তৈরি তামিলগা ভেত্রি কাজগাম দলকে রাজনৈতিক দলের সমতুল্য হিসাবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে। সুপারস্টার অভিনেতা এবং তামিলগা ভেত্রি কাজগাম (Tamilaga Vettri Kazhagam) দলের প্রধান বিজয় টুইট করে লিখেছেন "ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তামিলগা ভেত্রি কাজগামকে একটি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত করেছে এবং একটি নিবন্ধিত দল হিসাবে নির্বাচনী রাজনীতিতে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে"। কদিন আগে দলের সদর দফতরে পতাকা ও প্রতীক চিহ্ন উদ্বোধন করেন বিজয়। সামনেই ছিল তাঁদের রাজ্য সম্মেলন। তাঁর আগে নির্বাচন কমিশনের স্বীকৃতি মিলে যাওয়ায় উল্লসিত দলের কর্মীরা।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement