Rahul Gandhi Disqualification: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পরে ইঙ্গিতপূর্ণ টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দেখুন সেই টুইট
মোদী' পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার সুরাত জেলা আদালত রাহুল গান্ধীর দুই বছরের সাজা ঘোষণা করেছিল। সেই সাজা ঘোষণার ২৪ ঘণ্টা আগেই শুক্রবার জনপ্রতিনিধিত্ব আইনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা
'মোদী' পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার সুরাত জেলা আদালত রাহুল গান্ধীর দুই বছরের সাজা ঘোষণা করেছিল। সেই সাজা ঘোষণার ২৪ ঘণ্টা আগেই শুক্রবার জনপ্রতিনিধিত্ব আইনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা।রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পরেই একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কোথাও রাহুল গান্ধীর নাম নেননি। তিনি লিখেছেন, "ভারতে গণতন্ত্র খুঁজতে যাওয়া এখন বোকামি।" সঙ্গে তিনি 'আরআইপি ডেমোক্রিসি' (RIP Democracy) হ্যাশ ট্যাগটি ব্যবহার করেছেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Advertisement
Advertisement