Governor CV Ananda Bose: যে কোনও প্রশাসনিক বিষয়ে রাজ্যপাল কেবলমাত্র মুখ্যমন্ত্রীর সাথেই দেখা করবেন, রাজ্য মন্ত্রিসভার কোনও অধস্তন সহকর্মীর সাথে নয়।

ইতিমধ্যেই রাজ্যপালের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ময়দানে নামছে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। রাজ্যপালের ‘স্বৈরাচারী পদক্ষেপের’ বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মধ্যে বড় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। একটি বার্তায় তিনি জানালেন যে কোনও প্রশাসনিক বিষয়ে রাজ্যপাল কেবলমাত্র মুখ্যমন্ত্রীর সাথেই দেখা করবেন, রাজ্য মন্ত্রিসভার কোনও অধস্তন সহকর্মীর সাথে নয়।

ইতিমধ্যেই রাজ্যপালের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ময়দানে নামছে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। রাজ্যপালের ‘স্বৈরাচারী পদক্ষেপের’ বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচির অধীনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাবে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement