Opposition Party Meeting: বিরোধী জোটকে শক্তিশালী করতে বিহারে ডাকা হল বৈঠক, পাটনা পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই বৈঠকে অংশ নিতে আজই কলকাতা থেকে পাটনা এসে পৌছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তাঁর সফরসঙ্গী হয়েছেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের কাউন্ট ডাউন কার্যত শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় বিরোধী জোট আরও শক্তিশালী করতে ২৩ জুন,শুক্রবার পাটনায় বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে নীতীশ কুমারের (Nitish Kumar) ডাকে। বৈঠকে থাকবে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (TMC), আপ (AAP) জেডিইউ (JDU), এনসিপি (NCP), আরজেডি(RJD), ডিএমকে(DMK)-সহ অধিকাংশ বিরোধী দলই। এই বৈঠকে অংশ নিতে আজই কলকাতা থেকে পাটনা এসে পৌছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই বৈঠকে তাঁর সফরসঙ্গী হয়েছেন তাঁর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিহার সফরের প্রথম দিনই মমতা বন্দ্যোপাধ্যায় লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Advertisement
Advertisement