Farmers Protest: দিল্লি চলো অভিযানের পথে বাধা, আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের অস্ত্র জল কামান, কাঁদানে গ্যাস

আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে জল কামান ছুঁড়তে শুরু করে বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে উড়ে আসে কাঁদানে গ্যাসও।

Police use tear gas and water cannon to protesting farmers (Photo Credits: ANI)

বেলা ১২টায় পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমান্ত থেকে কৃষকদের 'দিল্লি চলো' অভিযান শুরু হতেই তা বাধা পেল। আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে জল কামান ছুঁড়তে শুরু করে বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে উড়ে আসে কাঁদানে গ্যাসও। ফের রণক্ষেত্র চেহারা নেয় শম্ভু সীমান্ত (Shambhu Border)। এর আগে পর পর দুবার কৃষকদের 'দিল্লি চলো' অভিযান ভণ্ডুল হয়েছিল। শনিবার, ১৪ ডিসেম্বর ফের 'দিল্লি চলো' (Delhi Chalo) কর্মসূচির ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলো। কিন্তু এবারেও স্থগিত হল আন্দোলনরত কৃষকদের শান্তিপূর্ণ অভিযান।

আরও পড়ুনঃ শনিতে ফের 'দিল্লি চলো' অভিযানের ডাক, কৃষকদের শান্তিপূর্ণ কর্মসূচির পথে কি আবারও বাধা হবে পুলিশ?

ধেয়ে আসছে জল কামান, কাঁদনে গ্যাস...   

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement