BPSC Protest: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে আসা চাকরী প্রার্থীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ পুলিশের, দেখুন ভিডিয়ো

মঙ্গলবার দুপুরে পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বড় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে যান বিক্ষোভাকারীরা।

Bihar Police Lathi Charge BPSC TRE-3 Aspirants. Protesters. (Photo Credits: X)

BPSC TRE-3 Aspirants Protest: চাকরির দাবিতে এসে জুটল পুলিশের লাঠি। তবু প্রতিবাদে অনড় বিক্ষোভকারীরা। মঙ্গলবার দুপুরে পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বড় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে যান বিক্ষোভাকারীরা। রাজ্যের ৮৭ হাজার ৭৭৪টি শূন্যপদের জন্য বিজ্ঞাপন দিয়ে বিপিএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু শুধু ৬৬ হাজার পদের ফল ঘোষণা করা হয়।

বাকি ২১ হাজার নিয়ে চুপ প্রশাসন। সঙ্গে নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, ফলাফলের তালিকায় বড় অসঙ্গতিরও অভিযোগে আন্দোলন চলছে। কিন্তু নীতীশের বাসভবনের সামনে বিক্ষোভকারীদের দেখেই নির্বিচারে লাঠি চালাতে থাকে বিহারের পুলিশ। পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে পটনা গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

দেখুন পুলিশ কীভাবে লাঠিচার্জ করছে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement