Uttarakhand: অভিযুক্তকে ধরতে গাড়ি নিয়ে সোজা হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ঢুকে পড়ল পুলিশের গাড়ি! দেখুন ভিডিও

নারী নিগ্রহের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ধরে গাড়ি নিয়ে সোজা হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ঢুকে পড়ল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের ঋষিকেশে। আসলে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঋষিকেশের এইমসে হাসপাতালের মধ্যে একটি গাড়ি ঘুরছে অপরাধীকে ধরার জন্য। জানা যাচ্ছে, যে ব্যক্তিকে ধরার জন্য এত কীর্তি করা হয়েছে সে হাসপাতালের একজন নার্সিং অফিসার। অভিযুক্ত সতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ সে হাসপাতালেরই একজন মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি করেছেন এবং অশ্লীল মেসেজ পাঠিয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement