Narendra Modi: মহারাষ্ট্রে বিরোধীদের ধরাশায়ী করে বড় জয়ের পর কী বললেন নরেন্দ্র মোদী

লোকসভা ভোটে মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি ও এনডিএর শরিক দলগুলি। কিন্তু তার মাস চারেক পর বিপুল সংখ্যক আসনে জিতে মারাঠা ভূমে ক্ষমতায় ফিরছে বিজেপি ও তাদের শরিক দলেরা।

Narendra Modi (Photo Credit: X/ANI)

লোকসভা ভোটে মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি ও এনডিএর শরিক দলগুলি। কিন্তু তার মাস চারেক পর বিপুল সংখ্যক আসনে জিতে মারাঠা ভূমে ক্ষমতায় ফিরছে বিজেপি ও তাদের শরিক দলেরা। শুধু জেতাই নয়, শিবাজী মহারাজের রাজ্যে বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে দিল গেরুয়া শিবির। একনাথ শিন্ড ও অজিত পাওয়ার-কে নিয়ে কংগ্রেস, উদ্ধভ ঠাকরে, শরদ পাওয়ার-দের ধরাশায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মহারাষ্ট্রে দুরন্ত জয়-কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে ব্যাখা করলেন মোদী।

এক্স প্ল্য়াটফর্মে মহারাষ্ট্রে এনডিএ-র জয় নিয়ে মোদী লিখলেন, " উন্নয়নের জয়, সুশাসনের জয়। এক হয়ে আমরা আরও উঁচুতে উঠবে। এনডিএ-কে জেতানোর জন্য মহাারষ্ট্রের ভাই ও বোন বিশেষ করে যুবতীদের আমার আন্তরিক শুভেচ্ছা। এই স্নেহ ও উষ্ণতার কোনও তুলনা হয় না। আমি মানুষদের আশ্বস্ত করছি আমাদের জোট মহারাষ্ট্রের উন্নয়ন ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলবে। জয় মহারাষ্ট্র।"

মহারাষ্ট্রের জয় নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement