PM Narendra Modi: মোদীর বাসভবনে ভুটানের রাজা রানী, দেখুন ভিডিয়ো

Narendra Modi & Bhutan king (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দু'দিনের ভারত(India) সফরে এসেছে ভুটানের(Bhutan) রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক(Jigme Khesar Namgyel Wangchuck)। সঙ্গে রয়েছেন রানী জেটসুন পমা ওয়াংচুকও। বৃহস্পতিবার সকালে ভারতের মাটিতে পা দেন তাঁরা। দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) ভুটানের রাজা-রানীকে স্বাগত জানানো হয়। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন জিগমে খেসার। সেই কথা মতোই এদিন দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং তাঁর স্ত্রী জেটসুন পমা ওয়াংচুক। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন অতিথিদের নিজ বাসভবন ঘুরে দেখান মোদী। এরপর বৈঠকে বসেন তাঁরা। প্রসঙ্গত, মূলত ভারত এবং ভুটানের অভ্যন্তরীণ সম্পর্কের ভিত আরও মজবুত করতেই এই প্রয়াস।

মোদীর বাসভবনে ভুটানের রাজা রানী, দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement