Narendra Modi: অন্তিম দফার ভোটপর্বে দেশবাসীর জন্য বিশেষ বার্তা দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Narendra Modi (Photo Credits: ANI)

শনিবার দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। মোট ৫৭টি আসনে ৯০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন বারানসী। যদিও বর্তমানে তিনি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। কিন্তু আজ সকালেই এক্স হ্যাণ্ডেলে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "২০২৪ লোকসভা নির্বাচনের আজ অন্তিম দফার ভোটগ্রহণ পর্ব। আমি আশা করি দেশের তরুণ প্রজন্ম ও মহিলা ভোটাররা রেকর্ড সংখ্যায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুক। চলুন সবাই মিলে এবার থেকে গনতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলুন"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement