PM Modi's Brother Prahlad's Car Accident: মাইসুরুতে দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদের গাড়ি
দুর্ঘটনায় পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাই প্রহ্লাদের গাড়ি। কর্ণাটকের মাইসুরুতে (Mysore) গাড়ি দুর্ঘটনায় পড়েন প্রধানমন্ত্রীর ভাই এবং তাঁর পরিবার। একটি এসইউভি-তে যাওয়ার সময় আচমকাই সেটি মাইসুরুর বন্দিপুরে দুর্ঘটনায় পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদের গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও, প্রত্যেক যাত্রী আপাতভাবে সুস্থ রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে মাইসুরুর ডেপুটি কমিশনার সীমা লটকার হাসপাতালে পৌঁছন। দুর্ঘটনাগ্রস্থদের বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডেপুটি কমিশনার। জানা যাচ্ছে, প্রহ্লাদ মোদীর সঙ্গে তাঁর পুত্র মেহুল মোদী, পুত্রবধূ জিন্দাল মোদী, নাতি মেহাতএবং গাড়ির চালক সত্যনারায়ণ প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা চলছে হাসপাতালে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement