PM Modi's Birthday: সর্বদা সুস্থতা প্রার্থনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মুর্মু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) আজ ৭৫তম জন্ম দিবস। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কঠোর পরিশ্রম ও আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে, আপনি দেশে বড় লক্ষ্য অর্জনের সংস্কৃতি স্থাপন করেছেন।" রাষ্ট্রপতি আরও বলেন, "এখন বিশ্ব সম্প্রদায়ও আপনার নির্দেশনার প্রতি তাঁদের বিশ্বাস প্রকাশ করছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি চিরকাল সুস্থ ও সুখী থাকুন এবং আপনার অতুলনীয় নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।"

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement