PM Modi Joint Photo Session: পুরানো সংসদকে স্মৃতিতে রাখতে তোলা হল ফোটো, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ সব সাংসদরা (দেখুন ছবি ভিডিও)
গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে আজ থেকে সংসদের নতুন ভবনে সংসদের কার্যক্রম শুরু হতে চলেছে। নতুন সংসদ ভবনে সংসদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী প্রথমে পুরানো ভবনে পৌঁছান। সেখানে আগত সমস্ত সংসদ সদস্যের সঙ্গে একটি যৌথ ছবি তোলেন প্রধানমন্ত্রী। এ সময় সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ফটো সেশনে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সহ এন ডি এ জোটের সাংসদরা ও বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন দলের সাংসদরা ছাড়াও রাজ্যসভার চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর, লোকসভার স্পিকার ওম বিড়লা আজকের সংসদ অধিবেশনের আগে যৌথ ফটো সেশনের জন্য জড়ো হয়েছিলেন।
দেখুন সেই ছবি-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement