Petrol, Diesel Price Hike: ফের দাম বাড়ল পেট্রোল, ডিজ়েলের, সপ্তাহের শুরুতেই কেন্দ্রের নয়া সিদ্ধান্তে মাথায় হাত মানুষের

Petrol Price Hike (Photo Credits: Pixabay)

ফের বাড়ল পেট্রোল (Petrol), ডিজ়েলের (Diesel)দাম। এবার লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। পেট্রোল এবং ডিজ়েলের দামে এবার থেকে প্রত্যেককে ২ টাকা করে অতিরিক্ত গুণতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল এবং ডিজ়েলের উপর ২ টাকা করে আবগারি শুল্ক নতুন করে লাগু করা হয়েছে। সোমবার রাজস্ব বিভাগের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে গোটা বিশ্ব জুড়ে একাধিক শুল্ক আরোপ করতে শুরু করেছেন, তার জেরে প্রভাব পড়ছে। বিভিন্ন দেশের উপর তাদের পণ্যে একাধিক শুল্ক আরোপের জেরে আন্তার্জাতিক ক্ষেত্রে তার প্রভাব পড়ছে। তেলের আন্তর্জাতিক বাজারেও সেই প্রভাব পড়ায় এবার বাড়ানো হল পেট্রোল, ডিজ়েলের দাম। ফলে এবার থেকে পেট্রোল, ডিজ়েলে প্রতি লিটার ২ টাকা করে অতিরিক্ত গুণতে হবে বলে জানা যাচ্ছে।

সপ্তাহের শুরুতেই দাম বাড়ল পেট্রোল, ডিজ়েলের...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement