Ram Lalla: শীতে রামলালার জন্যে পশমের পোশাক, রাম মন্দিরে শুরু বিশেষ প্রস্তুতি

শীতের মুখে রামলালার জন্যে তৈরি হচ্ছে পশমের বিশেষ পোশাক। দিল্লির এক পোশাকশিল্পী তৈরি করছেন রামলালার পোশাক।

Ram Lalla (Photo Credits: X)

অযোধ্যায় শিশু অবতারে পূজিত হন শ্রীরাম। তাই শীতের মুখে রামলালার জন্যে তৈরি হচ্ছে পশমের বিশেষ পোশাক। দিল্লির এক পোশাকশিল্পী তৈরি করছেন রামলালার পোশাক। দরজায় কড়া নাড়ছে শীত (Winter)। তাই ঠাণ্ডার মরশুমে শিশু রামকে উষ্ণ রাখার জন্যে অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরে (Ram Mandir) শুরু হয়েছে সেই প্রস্তুতি। শীতের দিনে বদলানো হবে রামলালার জন্য তৈরি ভোগের তালিকাও। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে 'আঘান কি পঞ্চমী' (Aghan ki Panchami)। ওই দিনে রামলালাকে ঈষদুষ্ণ জলে স্নান করিয়ে শীতের পোশাক পরানো হবে।

অযোধ্যায় শুরু প্রস্তুতি... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement