Pahalgam Attack: পহেলগাম কাণ্ডের পর দেশের স্বার্থবিরোধী কাজ করা ইউ টিউব চ্যানেল নিষিদ্ধ করছে মোদী সরকার
পহেলগাম কাণ্ডের পর দেশের স্বার্থবিরোধী কাজ করা বেশ কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেল নিষিদ্ধ করছে মোদী সরকার। দেশবিরোধী কাজ ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্রভাবশালীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার।
পহেলগাম কাণ্ডের পর দেশের স্বার্থবিরোধী কাজ করা বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (পেজ, চ্যানেল) নিষিদ্ধ করছে মোদী সরকার। সংসদের স্ট্যান্ডিং কমিটির (Parliamentary Standing Committee ) প্রস্তাব মেনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশবিরোধী কাজ ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্রভাবশালীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। দেশের তথ্য-প্রযুক্তি আইন ২০২১-র অধীনে দেশবিরোধী কাজ করা ও হিংসা ছড়ানো বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজ (ইউ টিউব চ্যানেল, ফেসবুক পেজ) বন্ধ করছে কেন্দ্র।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর দেশের সোশ্য়াল মিডিয়ায় ঝড় বয়ে যায়। বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজে দেশ বিরোধী, বেশ কিছুতে হিংসা মদত দেওয়া পোস্টের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম, সেলেব্রিটি, সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের চ্যানেল ব্লক করেছে কেন্দ্র সরকার। সতর্ক করা হয়েছে BBC-কেও।