Hema Malini on Manipur Viral Video: মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কী বললেন হেমা মালিনী, দেখুন ভিডিয়ো
মণিপুরে দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে যৌন নির্যাতনের ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী।
মণিপুরে দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে যৌন নির্যাতনের ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। সংসদে ঢোকার মুখে সাংবাদিকদের সামনে মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে মথুরার সাংসদ হেমা বললেন, " মণিপুরের ঘৃণ্য ঘটনা নিয়ে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। মণিপুরে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, তা নিয়ে নিন্দার ভাষা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। হিংসা থামাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
মণিপুর হিংসা নিয়ে দীর্ঘদিন চুপ ছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে যৌন নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের পর মুখ খুলে মোদী জানান, "মণিপুরের হিংসা যে কোন সুশীল সমাজের কাছে লজ্জাজনক। ধর্ষকদের কোন ভাবেই ছাড়া হবে না।"
দেখুন হেমা মালিনীর বক্তব্যের ভিডিয়ো