Parliament Monsoon Session: মণিপুর নিয়ে লোকসভায় কেন্দ্রকে একের পর এক আক্রমণ মহুয়া মৈত্রর
লোকসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে একের পর এক কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া বলেন, মণিপুরের হিংসা এই সরকারের সবচেয়ে বড় ব্যার্থতা। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে তাকে ডাবল ইঞ্জিন সরকার বলেও কটাক্ষ করেন তৃমমূল কংগ্রেস সাংসদ। মণিপুর যখন থেকে উত্তপ্ত হয়,তখন থেকে এখনও পর্যন্ত ৬ হাজার ৫০০ এফআইআর দায়ের করা হয়েছে সেখানে।মাত্র ৩ মাসে এত এফআইআর কোন রাজ্যে হয়েছে বলে প্রশ্ন তোলেন মহুয়া। মণিপুরে ৪ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ, ৬০ হাজার মানুষ আশ্রয়হীন। কোন রাজ্যে এমন হয়েছে বলেও কেন্দ্রের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন কৃষ্ণনগরের সাংসদ। যা নিয়ে বৃহস্পতিবার ফের তেতে ওঠে লোকসভার অধিবেশন।
মহুয়া মৈত্রের একের পর এক আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Natural Remedies For Hair Growth: লম্বা চুল চাইছেন? ঘরোয়া এই উপায়ে লম্বা হবে চুল
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Advertisement
Advertisement
Advertisement