Paragliding Crash in Himachal Pradesh: হিমাচলে কেলেঙ্কারি! পাহাড়ের খাদে ধসে পড়ল প্যারাগ্লাইডার, মৃত্যু গুজরাটের পর্যটকের

রবিবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালা শহরে ইন্দ্রু নাগ প্যারাগ্লাইডিং সাইট থেকে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু খাদে পড়লেন সতীশ। কিছু দূর যাওয়ার পরেই বিধ্বস্ত হয় তাঁদের প্যারাগ্লাইডারটি।

Paragliding Crash in Himachal Pradesh (Photo Credits X)

শখপূরণ করতে গিয়ে বেঘোরে শেষ হল এক তরুণ তাজা প্রাণ। পাহাড়ে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডিং (Paragliding) করার শখ কমবেশি অনেকেরই থাকে। গুজরাটের বাসিন্দা বছর ২৭-এর সতীশেরও ছিল। কিন্তু সেই শখের দাম জীবন দিয়ে চোকাতে হল তাঁকে। রবিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাংড়া জেলার ধর্মশালা শহরে ইন্দ্রু নাগ প্যারাগ্লাইডিং সাইট থেকে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু খাদে পড়লেন সতীশ। প্যারাগ্লাইডার পাইলট সুরজের সঙ্গে যাত্রা শুরু করেন গুজরাটের ওই পর্যটক। কিছু দূর যাওয়ার পরেই বিধ্বস্ত হয় তাঁদের প্যারাগ্লাইডারটি। পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনায় সতীশ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ধর্মশালার জোনাল হাসপাতাল আনা হয়। পরে তান্ডা মেডিকেল কলেজে রেফার করা হয় যুবককে। সোমবার সেখানেই মারা যান সতীশ। সুরজ এখনও চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ দিনেদুপুরে যোগী রাজ্যে গরুকে ধর্ষণ, পুলিশের সঙ্গে গুলির লড়াই, গ্রেফতার যুবক

প্যারাগ্লাইডিং দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement