India-Pakistan Border: ভিটেমাটি ছাড়া সীমান্তবর্তী মানুষের জন্য মসজিদ মাদ্রাসার দরজা খুলে দিল স্থানীয়রা

এই অবস্থায় সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সীমান্তের মানুষজন (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পরই ভারত-পাক সম্পর্কে ছড়িয়েছে উত্তেজনা। যার জেরে অশান্ত সীমান্ত। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা। যার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মহিলা, শিশুসহ ১৫ জন সাধারণ নাগরিকের। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। এই অবস্থায় সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সেই ভিটেমাটি ছাড়া মানুষদের জন্য খুলে দেওয়া হল মসজিদ ও মাদ্রাসার দুয়ার। জাতি ধর্মনির্বিশেষে সেখানে এসে আশ্রয় নিতে পারেন সীমান্তের বাসিন্দারা, সংবাদসংস্থা পিটিআই এমনটাই জানিয়েছেন মুফতি সাগির নামে এক গবেষক। পাক সেনার আঘাতে আহত হয়েছেন বহু কাশ্মীরি। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। ফলে রক্ত সঙ্কট দেখা দিচ্ছে। তাই কাশ্মীরের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

ভিটেমাটি ছাড়া সীমান্তবর্তী মানুষের জন্য মসজিদ মাদ্রাসার দরজা খুলে দিল স্থানীয়রা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement