Pahalgam Terrorist Attack: জঙ্গি হামলায় নিহত নৌসেনা অফিসার, ১৬ এপ্রিল বিয়ে করে পহেলগামে যান, বিয়ের ৬ দিনের মাথায় ঝাঁঝরা লেফটন্যান্টের প্রাণ

Pahalgam Attack (Photo Credit: Photo Credit: X)

পহেলগামের জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। যার জেরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পহেলগামে জঙ্গি হামলায় এক নৌসেনা অফিসারের মৃত্যু হয়েছে। কোচিতে পোস্টিং ছিলেন বিনয় নারওয়াল (২৬ বছর বয়স) নামে ভারতীয় নৌসেনার লেফটন্যান্ট (Indian Navy Officer)। বর্তমানে ছুটিতে ছিলেন বিনয়। ছুটি পেয়েই কোচি (Kochi) থেকে জম্মু কাশ্মীরেরর (Jammu And Kashmir) পহেলগামে গিয়েছিলেন বিনয় নারওয়াল। দক্ষিণ কাশ্মীরের পহেলগামের (Pahalgam Terrorist Attack) বৈসরণে যখন পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিরা ঝাঁকে ঝাঁকে গুলি চালাতে শুরু করে আজ, তার মাঝে ছিলেন বিনয় নারওয়াল নামে ওই নৌসেনা অফিসারও। জঙ্গিদের গুলিতে নিহত হন বিনয়। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত হরিয়ানার বাড়ি বিনয় নরওয়ালের। গত ১৬ এপ্রিল বিয়ে করেছিলেন বিনয়। বিয়ের পরপরই ছুটি নিয়ে পহেলগাম বেড়াতে গিয়েছিলেন ওই নৌসেনা অফিসার। কিন্তু তাঁর আর ফেরা হল না। পাকিস্তানি জঙ্গিদের গুলিতে শেষ হল বিনয় নারওয়াল নামে ওই নৌসেনা আধিকারিকের।

আরও পড়ুন: Pahalgam Terrorist Attack: 'আমার ছেলেকে বাঁচিয়ে দিন', পহেলগামে জঙ্গি হামলার পর বুক ফাটা কান্না এক মায়ের, দেখুন ভিডিয়ো

বিয়ের ৬ দিনের মাথায় প্রাণ গেল নৌসেনা আধিকারিকের...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement