Pahalgam Terrorist Attack: 'আমার ছেলেকে বাঁচিয়ে দিন', পহেলগামে জঙ্গি হামলার পর বুক ফাটা কান্না এক মায়ের, দেখুন ভিডিয়ো

Pahalgam Terrorist Attack: 'আমার ছেলেকে বাঁচিয়ে দিন', পহেলগামে জঙ্গি হামলার পর বুক ফাটা কান্না এক মায়ের, দেখুন ভিডিয়ো
Kashmir Attack (Photo Credit: X/Screengrab)

জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) ভয়াবহ হামলা চালায় আজ জঙ্গিরা (Terrorist Attack)। পর্যটক বোঝাই পহেলগামের বৈসরণে ভয়াবহ হামলা চালায় পাকিস্তানি জঙ্গিদের একটি দল। যার জেরে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বল খবর পাওয়া যাচ্ছে। বৈসরণে জঙ্গি হামলার পর মৃত এবং আহতদের পরিবার, পরিজনের হাহাকার, বুকফাটা কান্নায় ভারি হয়ে ওঠে উপত্যকার পরিবেশ।

জঙ্গি হামলার পর পহেলগামে (Pahalgam Attack) ঘুরতে যাওয়া এক মা বলতে শুরু করেন, 'আমার ছেলেকে বাঁচিয়ে দিন।'

আরও পড়ুন: Terrorist Attack In Pahalgam: 'প্যান্ট খুলে পরীক্ষা, পহেলগামে হিন্দুদের বেছে বেছে মেরেছে জঙ্গিরা', হানিমুনে গিয়ে স্বামীকে হারিয়ে অসহায় তরুণীর কান্না

দেখুন সেই ভিডিয়ো যেখানে এক মায়ের কান্না দেখে কাঁদছে গোটা দেশ...

 

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন। কাশ্মীরে পা দিয়েই বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ।

অমিত শাহ পৌঁছলেন শ্রীনগরে...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 09:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).