'Sunrise in Sialkot Pakistan': 'সিয়ালকোটে সূর্যোদয়', মাঝ রাতে পোস্ট অজিত দোভালের 'প্যারোডি অ্যাকাউন্টে', দেখুন কী হল

Pakistan Sialkot (Photo Credit: X/Ajit Doval)

পাকিস্তানের (Pakistan) সিয়ালকোটে (Sialkot) সাইরেন শোনা যাচ্ছে। বুধবার রাতে ১২টার পর এমনই পোস্ট করা হয় ভারতের (India) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালের নামে একটি প্যারোডি অ্যাকাউন্ট (Ajit Doval) থেকে। যা দেখে অনেকে প্রথমে ভাবতে শুরু করেন, সংশ্লিষ্ট পোস্টটি করেন এনএসএ অজিত দোভাল। পাশাপাশি সিয়ালকোটে সূর্যদয় হচ্ছে বলেও অজিত দোভালের ওই প্যারোডি অ্যাকাউন্টের একটি পোস্ট চোখে পড়ে। অর্থাৎ এবার কি অপারেশন সিদূঁর (Operation Sindoor) ২.০ শুরু করল ভারত? অজিত দোভালের প্যারোডি অ্যাকাউন্টের পোস্ট দেখে একাধিক প্রশ্ন করছেন বহু মানুষ। তবে এ বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দেওয়া হয়নি সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে। পরে ফ্যাক্ট চেকের পর জানা যায়, যে ছবিটি প্যারোডি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, সেটি সিয়ালকোটের নয়।

দেখুন সেই ফ্যাক্ট চেকের পোস্ট..

 

২২ এপ্রিল পহেলগামে হামলার বদলা নিতে মঙ্গলবার মধ্য রাতে অপারেশন সিদূঁর শুরু করে ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই সঙ্গে পাকিস্তানের অন্দরে প্রবেশ করে সিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের যে মেহমুনা জ়োয়া ক্যাম্প ছিল, তাও গুঁড়িয়ে দেওয়া হয় ভারতের তরফে। যার জেরে কার্যত আতঙ্কে কাঁপতে শুরু করে পাকিস্তান।

আরও পড়ুন: After Operation Sindoor 200 flights Cancelled: পাকিস্তান লাল হল সিদূঁরের কামড়ে, দিল্লি থেকে অমৃতসর বন্ধ ২৫টি বিমানবন্দর, বাতিল ২০০-র বেশি উড়ান

দেখুন কী পোস্ট করা হল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্যারোডি অ্যাকাউন্ট থেকে...

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement