After Operation Sindoor 200 flights Cancelled: পাকিস্তান লাল হল সিদূঁরের কামড়ে, দিল্লি থেকে অমৃতসর বন্ধ ২৫টি বিমানবন্দর, বাতিল ২০০-র বেশি উড়ান
স্পাইসজেটের তরফেও ধরমশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের উড়ান বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট বিমানবন্দরতে উড়ান ওড়ার আগে জানানো হবে বলে স্পাইসজেট স্পষ্ট জানায়।
দিল্লি, ৭ মে: অপারেশন সিদূঁরের ( Operation Sindoor) জেরে গোটা পাকিস্তান (Pakistan) জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় সেনা বাহিনীর (Indian Army) তরফে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় মঙ্গলবার। অপারেশন সিদূঁরের পর ভারতের ২৫টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বাতিল করা হয় ২০০ এর বেশি বিমান।
অপারেশন সিদূঁরের পর যে বিমানবন্দরগুলি বন্ধ করা হয়, সেগুলি হল
চন্ডিগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুনটার, কিষাণগড়, পাটিয়ালা, সিমলা, গগল, ভাটিন্ডা, জয়সলমীর, যোধপুর, বিকানের, হালওয়ারা, পাঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশড, ভুজ এবং থৈসে।
জানা যাচ্ছে, ইন্ডিগোর ১৬৫টি বিমান বাতিল করা হয়েছে। ভারতের একাধিক শহরে চলাচল করা ১৬৫টি উড়ান বাতিল করে ইন্ডিগো। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফেও একাধিক বিমান বাতিল করা হয়। জরুরি ভিত্তিতে উড়ান বাতিল করায় ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের টিকিটের টাকা পুরো ফেরৎ দেবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে অমৃতসর (Amritsar), গ্বালিয়র, জম্মু (Jammu), শ্রীনগর (Srinagar) এবং হিন্দনে বিমানবন্দরে আগামী ১০ মে পর্যন্ত কোনও উড়ান চলবে না বলে জানানো হয়েছে।
স্পাইসজেটের তরফেও ধরমশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের উড়ান বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট বিমানবন্দরতে উড়ান ওড়ার আগে জানানো হবে বলে স্পাইসজেট স্পষ্ট জানায়।
অন্যদিকে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ৩৫টি বিমান বাতিল করা হয়েছে। মঙ্গলবার মাঝ রাত থেকে দিল্লির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে ৩৫টি বিমান বাতিল করা হয় বলে খবর। যার মধ্যে ২৩টি অন্তর্দেশীয় বিমান বলে জানা যাচ্ছে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

