Operation Kaveri: সুদান থেকে দিল্লিতে ফিরলেন ২৩১ ভারতীয়, স্লোগান দিলেন, 'ভারত মাতা কী জয়'

People Returns From Sudan (Photo Credit: ANI)

সুদান (Sudan)থেকে ভারতীয়দের (Indian)  ফেরানোর কাজ শুরু করেছে বিদেশ মন্ত্রক। সুদানে যাতে কোনও ভারতীয় আটকে না থাকেন, তার জন্য শুরু হয়েছে অপারেশন কাবেরী। অপারেশন কাবেরীর দৌলতে শনিবার সকালেও সুদান থেকে ২৩১ জন ভারতীয়কে ফেরানো হয়। বায়ুসেনার বিমানে করেই ২৩১ জন ভারতীয়কে ফেরানো হয়। দিল্লিতে ফিরেই ওই ২৩১ জন ভারতীয় 'ভারত মাতা কী জয়' বলে স্লোগান তোলেন। প্রসঙ্গত সেনা এবং আধাসেনার বিবাদে উত্তপ্ত সুদান। গৃহযুদ্ধপীড়িত সুদানের পরিস্থিতি অত্যন্ত অস্থির। ফলে সেখানে যাতে কোনও ভারতীয় আটকে না থাকেন, সে বিষয়ে বিদেশ মন্ত্রককে কড়া নির্দেশ জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement