Imphal bridge collapsed: একনাগাড়ে বৃষ্টির কারণে ইম্ফলে ভাঙল সেতু! মৃত এক, আহত তিন

প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন প্রান্তে কিছু না কিছু ভেঙে পড়ার ঘটনা ঘটছে। এবার মণিপুরের ইম্ফলে (Imphal) একটি সেতু ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম তিনজন। তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকের। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। জানা যাচ্ছেে, কাঠের তৈরি ব্রিজটি একটানা বর্ষার কারণে জলস্তরের অনেকটাই কাছে পৌঁছে যায়। আর সেই কারণেই এদিন সেতুটি ভেঙে যায়। ঘটনায় দুঃখপ্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement