One Nation, One Elections: 'এক দেশ এক নির্বাচন' নিয়ে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ল, পরবর্তী বৈঠক ২ এপ্রিল

One Nation One Election (Photo Credit: X@AstroPrashanth9)

‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation, One Elections) সংক্রান্ত সংসদের যৌথ কমিটির মেয়াদ সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ লোকসভায় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী (Chairman of the Committee PP Chaudhary) এই বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন যা সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে।

এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি (Joint Committee of Parliament on 'One Nation, One Election' )আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছিল। সংসদ ভবনের আনেক্সে আয়োজিত এই বৈঠকে কমিটির সদস্যরা, দিল্লি হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং টেলি যোগাযোগ সংক্রান্ত অভাব অভিযোগের নিস্পত্তি ট্রাইব্যুনাল (TDSAT) এর চেয়ার পারসন বিচারপতি ডি এন প্যাটেল এর সঙ্গে মত বিনিময় করেন।  এরপর সংসদের যৌথ কমিটি ভারতের এটর্নি জেনেরাল আর ভেঙ্কটরমনির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য আগামী ২ এপ্রিল কমিটির পরবর্তী বৈঠক নির্ধারিত হয়েছে।

মেয়াদ বাড়ল 'এক দেশ, এক নির্বাচন' সংক্রান্ত যৌথ কমিটির

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement