Delhi Elections 2025: বুধবার ভোট দিবসের ছুটি ঘোষণা
রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন ও সরকার কে চালাবে তা ঠিক করতে দিল্লিবাসী ভোট দেবেন বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগামী বুধবার, ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় ৭০টি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন ও সরকার কে চালাবে তা ঠিক করতে দিল্লিবাসী ভোট দেবেন বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাধারণ মানুষদের ভোটদানে সুবিধার জন্য দিল্লিতে সরকারী ছুটি ঘোষণা করা হল। বুধবার দিল্লিতে সমস্ত সরকারী অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকছে। দিল্লির পড়শি রাজ্যে হরিয়ানাতেও ছুটি ঘোষণা করা হয়েছে।
ভোটের জন্য দিল্লিতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোট নিরপাত্তায় ১৫০ কোম্পানি আধা সেনা ও ৩০ হাজার পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। দিল্লিতে ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রায় ৩ হাজার পোলিং বুথ থাকছে। ভোটের ফল প্রকাশ ৮ ফেব্রুযারি, শনিবার।
দিল্লিতে বুধবার সরকারী ছুটি
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement