Odisha Train Tragedy: বালাসোরে দুর্ঘটনাস্থলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, উদ্ধার কার্য নিয়ে কথা বললেন আধিকারিকদের সঙ্গে (দেখুন ভিডিও)

odisha cm with rail minister Photo Credit: Twitter@ANI

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর পর্যন্ত ২৩৩ জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাত থেকেই উদ্ধার কার্য শুরু করা হয়েছে রেল ও এনডিআরএফের পক্ষ থেকে। একের পর এক ক্ষতবিক্ষত দেহ বের কড়া হচ্ছে ট্রেনে ভেতর থেকে। গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে রেলের বগির অংশ। ভেতর থেকে বের করে আনা হচ্ছে দেহ। সকাল হতেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় রেল যাত্রীদের যত দ্রুত সম্ভব উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement