Odisha: জ্বলন্ত কয়লার উপর হাঁটলেন সম্বিত পাত্র, ভিডিও হল মুহুর্তে ভাইরাল (দেখুন ভিডিও)
ওড়িশার পুরী জেলায় ঝামু যাত্রায় যোগ দিয়ে কয়লার উপর দিয়ে হাঁটলেন সম্বিত। কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার ভিডিয়ো নিজের টুইট করেছেন।
জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে দেখা গেল বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে। প্রায় ১০ মিটার জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটেছেন তিনি। ঝামু যাত্রা উৎসবের রীতি পালন করতে মঙ্গলবার এই কাজ করেছেন এই বিজেপি নেতা। ওড়িশার পুরী জেলায় ঝামু যাত্রায় যোগ দিয়ে কয়লার উপর দিয়ে হাঁটলেন সম্বিত। কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার ভিডিয়ো নিজের টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, “পুরী জেলার সমাঙ্গ পঞ্চায়েতের রেবতী রমণ গ্রামে পুজোয় অংশ নিয়েছিলাম। আগুনের উপর দিয়ে হেঁটে মায়ের আশীর্বাদ চাইলাম। গ্রামবাসীদের সমৃদ্ধি কামনা করলাম।” সেই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী দুলনের আরাধনা করেছেন বিজেপি নেতা।
Advertisement
সম্পর্কিত খবর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
FIFA Club World Cup 2025, PSG vs Atletico Madrid: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ বি-র ম্যাচে অ্যাটলেটিকোকে হারিয়ে দিল পিএসজি
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement