Gopalpur Beach Gang Raped: ওডিশার গোপালপুর সমুদ্র সৈকতে ২০ বছরের তরুণীকে গণধর্ষণ

গোপালপুর সমুদ্র সৈকতে ২০ বছরের এক তরুণীকে জোর করে ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

Gopalpur Beach Gang Raped: ওডিশা (Odisha) পর্যটনের নতুন ঠিকানা হিসেবে পরিচিত গোপালপুর সমুদ্র সৈকতে চাঞ্চল্যকর ঘটনা। গোপালপুর সমুদ্র সৈকতে ২০ বছরের এক তরুণীকে জোর করে ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল। গতকাল, রবিবার রাতে এক বেসরকারী কলেজের ছাত্রী ২০ বছরের মেয়েটি তাঁর বয়ফ্রেন্ড ও তিন বান্ধবীর সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল। ওড়িশার বিখ্যাত তিন দিনের রাজা উৎসবে উপভোগ করতেই সহপাঠীদের সঙ্গে মেয়েটি গোপালপুর সমুদ্র সৈকতে গিয়েছিল। মেয়েটির পুরুষ সঙ্গীকে বেঁধে রেখে গণধর্ষণ করা হয় বলে গোপালপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। মেয়েটি পড়াশোনার জন্য মেসে থাকেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ধর্ষণ কাণ্ডে ৭ জন যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশী চলছে।

গোপালপুর সৈকতের মত পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গায় গণধর্ষণ কাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে ওডিশায় বিজেপি সরকার। মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ওডিশার মোহন চরণ মাঝির সরকার, এমন দাবিই করছে রাজ্যের বিরোধীরা।

গোপালপুর সমুদ্র সৈকতে গণধর্ষণ কাণ্ড

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement