Odisha Consumer Commission: জলের বোতলের বেশি দাম চেয়ে বিপাকে রেস্তোরাঁ, মামলাকারীকে ৩০০০-এর পুরস্কার ক্রেতা সুরক্ষা দফতরের
জলের বোতলে (Water Bottle) দেওয়া এমআরপি অনুযায়ী নেওয়া হয়নি দাম। জলের বোতলে যে দাম লেখা ছিল, তার চেয়ে ২০ টাকা আরও বেশি দাবি করা হয় রেস্তোরাঁর তরফে। যা নিয়ে প্রতিবাদ করেন আইনের এক ছাত্র। শুধু তাই নয়, জলের বোতলের বেশি দাম কেন চাওয়া হবে রেস্তোরাঁর তরফে, সে বিষয়ে অভিযোগ দায়ের করে ওড়িশার ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন ওই ছাত্র। ক্রেতা সুরক্ষা দফতরের তরফে এরপর ওই ছাত্রের পক্ষে রায় দিয়ে, মামলা দায়েরের জন্য ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। ক্রেতা সুরক্ষা দফতরের তরফে স্পষ্ট জানানো হয়, কোনও প্যাকেটজাত পণ্যে যে দাম লেখা থাকবে, তা-ই যেন নেওয়া হয়। এমআরপির চেয়ে বেশি দাম কোনও পণ্যের ক্ষেত্রেই বিক্রেতারা ক্রেতার কাছ থেকে চাইতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয় ক্রেতা সুরক্ষা দফতরের তরফে।
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
SSC Recruitment Notice: ৪৪,০০০ এসএসসি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ, অনুমতি মিলল নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়নের
Jairam Ramesh: শুধু ইভিএম নয়, গোটা ভোটপ্রক্রিয়া নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, মন্তব্য জয়রাম রমেশের
Haryana: সরকারি পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য ভুয়ো ওয়েবসাইট বানিয়ে টাকা লুট, হরিয়ানা পুলিশের জালে ৩ চিনা নাগরিক সহ ৫ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement