Vande Bharat Express: নাক সারিয়ে ফের ছুটতে তৈরি বন্দেভারত এক্সপ্রেস
মুম্বই সেন্ট্রাল থেকে গুজরাটের গান্ধীনগর যাওয়ার পথে ছোট দুর্ঘটনার মুখে পড়ে 'বন্দে ভারত' এক্সপ্রেস। লাইনের মাঝে আচমকা উঠে পড়েছিল ৩-৪টি মোষ।
মুম্বই সেন্ট্রাল থেকে গুজরাটের গান্ধীনগর যাওয়ার পথে ছোট দুর্ঘটনার মুখে পড়ে 'বন্দে ভারত' এক্সপ্রেস। লাইনের মাঝে আচমকা উঠে পড়েছিল ৩-৪টি মোষ। মোষদের ধাক্কায় 'বন্দে ভারত' এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশ খুলে আসে।গতকাল, বৃহস্পতিবার বেলা প্রায় সোয়া এগারোটা নাগাদ অহমেদাবাদের কাছে বাতওয়া-মণিনগর স্টেশনের মাঝে দ্রুতগামী এই ট্রেনের সামনে তিনটি মহিষ চলে আসে।
মুম্বই সেন্ট্রাল ডিপোতে বন্দেভারত এক্সপ্রেসের এই ট্রেনটিকে সারানো হয়। ফ্রন্ট কোচের 'নোস কোন কভার'মেরামত করা হয়। কোনওরকম সময়সূচিতে ব্যাঘত না ঘটেই 'বন্দে ভারত' এক্সপ্রেস পরবর্তী সফরের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। আগামী দিনে এমন দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement