North-East Express Derailed: এখনো ছড়িয়ে ছিটিয়ে ২১টি কামরা, করমন্ডলের স্মৃতি উসকে দুর্ঘটনায় নর্থ-ইস্ট এক্সপ্রেস (দেখুন সকালের ছবি)
ইতিমধ্যে রেলের তরফে বক্সারের রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে বোর্ড দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এ জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে।
বুধবার রাতে বিহারের বক্সারের রঘুনাথপুর স্টেশনে নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি লাইনচ্যুত হয়েছে।তবে কেন এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। এখনও অবধি এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন।
ইতিমধ্যে রেলের তরফে বক্সারের রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে বোর্ড দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এ জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে। দুর্ঘটনার সব পয়েন্টে তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে প্রথমে দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটে। ওই ছয়টি বগির পর একে একে মোট ২১টি বগি লাইনচ্যুত হয়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement
Advertisement