Noida:মর্মান্তিক! ঘণ্টার পর ঘণ্টা লিফটে আটকে শিশু, দেখুন ভিডিয়ো

এই কয়েক মাস আগের ঘটনা। কেরলের এক সরকারি হাসপাতালের লিফটে টানা ৩৬ ঘণ্টা আটকে ছিলেন এক ব্যাক্তি। একের পর এক এই ধরনের ঘটনা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে।

নয়াদিল্লিঃ রবি রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। লিফটের (Lift) দরজা ভেঙে উদ্ধার করা হল এক শিশুকে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার(Greater Noida) পশ্চিমের 'গ্রীন আর্ক সোসাইটি'তে। সেখানেই রবিবার রাতে লিফটের মধ্যে আটকে যায় শিশু। তাঁকে উদ্ধার করতে রীতিমতো লিফটের দরজা ভাঙতে বাধ্য হন আবাসিকরা। কয়েক ঘণ্টা ধরে চেষ্টার পর অবশেষে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয় শিশুটিকে। ঘটনায় আহত হয়েছে সে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই কয়েক মাস আগের ঘটনা। কেরলের এক সরকারি হাসপাতালের লিফটে টানা ৩৬ ঘণ্টা আটকে ছিলেন এক ব্যাক্তি। একের পর এক এই ধরনের ঘটনা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে।

 দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement