Bengaluru: দীপাবলিতে বাজি জিততে গিয়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু, গ্রেফতার ৬ জন

বন্ধুরা আতশবাজিতে আগুন দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু হয়।

Youth Dies (Photo Credit: X)

বেঙ্গালুরু: কর্ণাটকে দীপাবলির (Diwali) দিন বন্ধুদের সঙ্গে বাজি জিততে গিয়ে যুবকের মৃত্যু। সূত্রে খবর, যুবককে তাঁর বন্ধুরা আতশবাজি ভর্তি একটি বাক্সের উপরে বসতে বলেছিল, বাজি জিতলে তাঁকে একটি অটোরিকশা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যুবক বাজি জিততে পটকা ভর্তি বাক্সে বসে পড়েন। বন্ধুরা আতশবাজিতে আগুন দিতেই বিস্ফোরণ ঘটে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে। ডিসিপি জানিয়েছেন, যুবক ও তাঁর বন্ধুরা দীপাবলিতে প্রচুর পরিমাণে মদ্যপান করে পটকা ফাটাতে শুরু করে। তখন দুর্ঘটনা ঘটে, ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। দেখুন ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement