Uttar Pradesh: শেষ দফার নির্বাচনের আগের দিন আচমকা ভোটকেন্দ্রে শ্বাসকষ্ট ভোটকর্মীর, হাসপাতালে মৃত্যু

শনিবার ভোটকেন্দ্রে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ওই কর্তব্যরত পুলিশ কর্মীর। তিনি অসুস্থবোধ করলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

Photo Credit: Twitter@DailyhuntApp

শনিবার ১ জুন চব্বিশের লোকসভা ভোটের অন্তিম লগ্ন। সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ হবে এদিন। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, চণ্ডীগড় মিলিয়ে দেশের মোট ৫৭টি আসনে ভোট হবে শনিবার ১ জুন। যোগীরাজ্যের ১৩টি আসনে ভোট রয়েছে এদিন। ভোটের আগের দিনই নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীর মৃত্যু হল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রায়বরেলির এক ভোটকেন্দ্রে নিযুক্ত ওই মৃত ভোটকর্মীর নাম হরিশঙ্কর। বয়স ৫৮। রায়বরেলি জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক জানাচ্ছেন, শনিবার ভোটকেন্দ্রে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ওই কর্তব্যরত পুলিশ কর্মীর। তিনি অসুস্থবোধ করলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

ভোটকর্মীর মৃত্যু... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement