Uttar Pradesh: কালভার্টের রেলিং ভেঙে অনিয়ন্ত্রিত ট্রাক পড়ল জলে, সীতাপুরের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে(দেখুন ভিডিও)

Truck into water Photo Credit: X@bstvlive

উত্তরপ্রদেশের সীতাপুরে  সাতসকালেই দুর্ঘটনা। আজ সকালে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার কারণে চালক ট্রাকের কেবিনে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। বর্তমানে ট্রাকটিকে জল থেকে সরানোর চেষ্টা চলছে।কিন্তু ট্রাক প্রচুর সামগ্রীতে ভর্তি থাকায় তা বের করতে  অসুবিধায় পুলিশ ও স্থানীয়রা। দুর্ঘটনার পরের ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ট্রাকটি জলে পড়ে গেছে। যদিও এর কিছু অংশ বাইরে দৃশ্যমান।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement