Uttar Pradesh Accident: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, গাড়ি উলটে পরিবারের ৬ সদস্যের মৃত্যু

গাড়ির ভিতর থেকে ২ জন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ছয়জনের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

Uttar Pradesh Accident (Photo Credits: IANS)

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে গিয়ে পড়ল ড্রেনের মধ্যে। সোমবার সাত সকালের দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Praesh) কানপুরের (Kanpur) জগন্নাথপুর গ্রামের সন্দলপুর রোডে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ির ভিতর থেকে ২ জন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ছয়জনের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে, বিবাহের অনুষ্ঠান থেকে এদিন ভোরে বাড়ি ফিরছিল পরিবার। মাঝপথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার জেরে গাড়ি ডিগবাজি খেয়ে ড্রেনের মধ্যে গিয়ে পড়ে। ভোরের দিকে চালকের চোখ লেগে আসায় এমন দুর্ঘটনা ঘটতে পারে।

গাড়ি উলটে দুর্ঘটনা... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement