UP Shocker: প্রয়াগরাজে গাড়ির ধাক্কায় মৃত ২ বাইক আরোহী, আহত ১ হাসপাতালে চিকিৎসারত

উত্তরপ্রদেশের (UP Shocker) প্রয়াগরাজে (Prayagraj) হাণ্ডিয়া গ্রামের কাছে হাইওয়েতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত দুই বাইক আরোহী। আহত ১। এদিন দুপুর দেড়টা নাগাত দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি ধাক্কা লাগে বাইক এবং উলটো দিক থেকে আসা গাড়ির। বাইক থেকে ৩ জন আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে মৃত দুই আরোহীর নাম বিবেক মৌর্য (২৯) এবং সুশীল মৌর্য (২০)। গাড়ির চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement