Grade 1 Admissions 2024-25: প্রথম শ্রেণিতে ভর্তির জন্যে শিশুদের বয়স বেঁধে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
২০২৪-২৫ সেশন থেকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুদের যেন বয়স ছয় বছর কিংবা তার বেশি হয় তা নিশ্চিত করতে হবে।
শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তি করার বয়স বেঁধে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Union Education Ministry)। রবিবার শিক্ষা মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, ২০২৪-২৫ সেশন থেকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুদের যেন বয়স ছয় বছর কিংবা তার বেশি হয় তা নিশ্চিত করতে হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ (National Education Policy 2020) এবং শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা আইন ২০০৯-এর অধীনে এই নয়া নির্দেশিকা গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রক ফেব্রুয়ারির ১৫ তারিখে স্কুল শিক্ষা ও সাক্ষরতা অধিদপ্তরে এই সংক্রান্ত একটি চিঠি লিখে ২০২৪-২৫ সেশন থেকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমার এই নিয়ম কার্যকর করতে বলেছে।
দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
World Day Against Child Labour: আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। জেনে নিন এই দিনটির গুরুত্ব
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
PM Narendra Modi: দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কোর্স উচ্চশিক্ষার অংশ হওয়া উচিত, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Haryana Shocker: খেলতে খেলতে জল ভর্তি গামলায় পড়ে মৃত্যু ১ বছরের শিশুর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Advertisement
Advertisement
Advertisement