Accident In Jammu Kashmir: মঙ্গল সকালে জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ২ জনের, আহত আরও ৭

এদিন দুর্ঘটনাটি ঘটে রাজৌরি-জম্মু ১৪৪ নম্বর জাতীয় সড়কের ছিঙ্গাসের কাছে।

হাসপাতালের ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ মঙ্গল সকালে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। আচমকা দুর্ঘটনার কবলে টেম্পো ট্রাভেলর। দুর্ঘটনায় মৃত্যু দু'জনের। গুরুতর আহত আরও সাতজন। আহতদের রাজৌরির গিএমসি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, এদিন দুর্ঘটনাটি ঘটে রাজৌরি-জম্মু ১৪৪ নম্বর জাতীয় সড়কের ছিঙ্গাসের কাছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত টেম্পোটিকে উদ্ধারের কাজ চলছে। সেই সঙ্গেই কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গল সকালে জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ২ জনের, আহত আরও ৭

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement