Hyderabad: রাস্তার দুই প্রান্তে ছিটকে গেল দুটি দেহ, হায়দরাবাদে ভয়াবহ বাইক দুর্ঘটনায় নিহত দুই আরোহী, দেখুন ভিডিয়ো
বর্ষশেষের আগে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটল হায়দরাবাদের (Hyderabad) মাধাপুরে। শুক্রবার সন্ধ্যায় বোরাবান্দা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় বাইকটি। বাইকে থাকা দুই আরোহীরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহতদের নাম আকাঙ্খা (২৪) এবং তাঁর বন্ধু রঘু বাবু। জানা যাচ্ছে, গতিসীমা পেরিয়ে এদিন বাইক চালাচ্ছিলেন রঘু। আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। কার্যত একজনের দেহ এক প্রান্তে ছিটকে পড়ে এবং অপরজনের দেহ অপরপ্রান্তে। অন্যদিকে বাইকটি ছিটকে যায় আরও দূরে। এরপর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement