Gorakhpur Hit and Run Case: উত্তরপ্রদেশে মর্মান্তিক পথদুর্ঘটনায় ২ জন নিহত, ১ জন গুরুতর আহত, দেখুন সিসিটিভি ফুটেজ
আঘাত এতটাই মারাত্মক ছিল যে দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান, তৃতীয় জখম ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উত্তরপ্রদেশ: রবিবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরখপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় দু'জন প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রামনগর মোড়ে। সূত্রে খবর, তিনজন স্থানীয় ব্যক্তি রাতের খাবার খেয়ে রাস্তায় হাঁটছিলেন, সে সময় একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।আঘাত এতটাই মারাত্মক ছিল যে দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান, তৃতীয় জখম ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে, এবং গাড়ির চালককের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন ভিডিও
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement