Noida Car Accident: নয়ডায় ল্যাম্বরগিনি দুর্ঘটনা কাণ্ডে গ্রেফতার গাড়ির চালক দীপক, যোগাযোগ করা যাচ্ছে না গাড়ির মালিকের সঙ্গে

রবিবার দুপুরে নয়ডার সেক্টর ৯৪-এ ল্যাম্বরগিনি গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন দুই শ্রমিক। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আজমীরের বাসিন্দা দীপককে।

রবিবার দুপুরে নয়ডার (Noida) সেক্টর ৯৪-এ ল্যাম্বরগিনি গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন দুই শ্রমিক। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আজমীরের বাসিন্দা দীপককে। জানা যাচ্ছে, যে গাড়িটি তিনি চালাচ্ছিলেন, সেই ল্যাম্বরগিনির মালিক তিনি নন। বরং এই গাড়ির মালিক আসলে মৃদুল নামে এক ব্যক্তির। পুলিশসূত্রে খবর, ঘটনার পর থেকেই মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে নয়ডার সেক্টর ১২৬ থানার পুলিশ আধিকারিকরা। আগামীকাল অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে আহত শ্রমিকদের এখনও চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement