Kashmir: কাশ্মীরের বারামুল্লায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শিশু

বারামুল্লায় বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।

Blast Occurred (Photo Credit: X)

নয়াদিল্লি: কাশ্মীরের বারামুল্লা (Baramulla) জেলায় বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন। সূত্রে খবর, বারামুল্লার সোপুরে একজন স্ক্র্যাপ ডিলার ট্রাক থেকে বিভিন্ন সামগ্রী নামাচ্ছিলেন সে সময় রহস্যজনকভাবে বিস্ফোরণ ঘটে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্যজনক বিস্ফোরণে স্থানীয় লোকেদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement