UP Accident: আলিগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, শিশু ও মহিলা সহ ৫ জনের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১ জন।
নয়াদিল্লি: আজ সকালে উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) গোপী ফ্লাইওভারের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি এবং একটি মিনিবাসের সংঘর্ষে উভয় যানবাহনেই আগুন লেগে যায়, দুর্ঘটনায় এক মহিলা ও এক শিশুসহ মোট ৫ জনের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির টায়ার ফেটে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তেল লিক হয়ে আগুনের স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, আরও তদন্ত চলছে। আলিগড় পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করার জন্য পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
আলিগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement