SC on Ali Khan Mahmudabad: অধ্যাপক আলি খানকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

‘অপারেশন সিঁদুর' সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্কিত মন্ত্যের জেরে গত ১৮ মে আলি খানকে গ্রেফতার করে পুলিশ।

Professor Ali Khan Mahmudabad (Photo Credit: X)

নয়াদিল্লি: অশোকা বিশ্ববিদ্যালয়ের (Ashoka University) অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে (Professor Ali Khan Mahmudabad) অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট  (Supreme Court)। ‘অপারেশন সিঁদুর' (Operation Sindoor) সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গত ১৮ মে আলি খানকে গ্রেফতার করে পুলিশ।

অন্তর্বর্তীকালীন জামিনের শর্ত হিসেবে, আদালত আলি খান মাহমুদাবাদকে মামলার বিষয়বস্তু সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করা বা কোনও নিবন্ধ লেখা, ভারতীয় মাটিতে সন্ত্রাসী হামলা, ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে কোনও মতামত প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছে। আদালত তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে। আরও পড়ুন : Jyoti Malhotra's Connection With Pak Official: দেশের সঙ্গেই 'গদ্দারি', পহেলগাম হামলার আগে পাক অফিসিয়ালের সঙ্গে জ্যোতির যোগাযোগ, জেরায় স্বীকার গুপ্তচরের

অধ্যাপক আলি খানকে অন্তর্বর্তীকালীন জামিন দিল আদালত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement