Stones pelted at Vande Bharat Express: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেস এর উপর, ফারাক্কার কাছে ছোঁড়া হলো পাথর
গতকাল সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থেকে ফেরার পথে আবার পাথর হামলার শিকার হল ঝড়ের গতিতে ছুটে চলা সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। জানা গেছে মালদার ফারাক্কার কাছে এই ঘটনাটি ঘটে।
শুরুর দিন থেকে খবরের শিরোনামে পশ্চিমবঙ্গের হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস। শুরুর প্রথম দিনেই বন্দে ভারত এক্সপ্রেসের উপর হয়েছিল পাথর হামলা। তারও কিছুদিন পরে আবারো সেই একই ঘটনা ঘটে ডালখোলা-তেলতা রেল স্টেশনের মাঝে বলরামপুরে। গতকাল সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থেকে ফেরার পথে আবার পাথর হামলার শিকার হল ঝড়ের গতিতে ছুটে চলা সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। জানা গেছে মালদার ফারাক্কার কাছে এই ঘটনাটি ঘটে। ইস্টার্ন রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্র বলেন- এটা খুবই দুঃখজনক ঘটনা। এর তদন্ত করা হবে। ইতিমধ্যে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Advertisement
Advertisement
Advertisement