Chhattisgarh: ছত্তিশগড়ে কারখানার যন্ত্রাংশ ভেঙে মৃত্যু এক শ্রমিকের, ধ্বংসাবশেষে আটকে অনেকে, জারি উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ে একটি কারখানায়। জানা যাচ্ছে, সারগাঁও এলাকায় মুঙ্গেলিতে একটি কারখানায় সাইলো কাঠামো ভেঙে পড়ে।
ভয়াবহ দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ে একটি কারখানায়। জানা যাচ্ছে, সারগাঁও (Sargaon) এলাকায় মুঙ্গেলিতে একটি কারখানায় সাইলো কাঠামো ভেঙে পড়ে। আর তাতেই মৃত্যু হয় এক শ্রমিকের। ধ্বংসাবশেষে আটকে কমপক্ষে ৪ থেকে ৫ জন শ্রমিক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলের দিকে আচমকাই ওই কাঠামো ভেঙে পড়ে। সেই সময় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা সেখানে আটকে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। পরবর্তীকালে এনডিআরএফ ও এসডিআরএফের সদস্যরা উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ইতিমধ্যেই এই অভিযানে এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়েছে।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Chhattisgarh: ছত্তিশগড়ে গাড়ি দুর্ঘটনায় আহত নাবালিকাকে নিয়ে পলাতক দম্পতি, ১৫ ঘন্টা পর নাকা চেকিংয়ে আটক গাড়ির চালক, উদ্ধার মৃতদেহ
Bareilly: বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে বিপাকে পাক মহিলা, তদন্ত শুরু করেছে পুলিশ
Donald Trump: ইরানকে ধ্বংসের চরম হুমকি ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টকে পাত্তা না দিয়েই যুদ্ধে মরিয়া ইজরায়েল!
Advertisement
Advertisement
Advertisement